DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
৭ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে ..

৭ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে ..

আজ ৭ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম উদবোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদবোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব জনাব আবদুল খালেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এই উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স হল থেকে অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হন ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাইম মো. মোজাম্মেল হোসেন, সকল বিভাগের শিক্ষক এবং স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষক এবং ১৮ জন শিক্ষার্থী।

মূল অনুষ্ঠানে অংশগ্রহণ সমন্বয় করেন জনাব অনুপম দেবনাথ, চেয়ারম্যান, সিএসই বিভাগ এবং অনলাইনে যুক্ত অনুষ্ঠান সমন্বয় করেন প্রফেসর দেওয়ান জোবাইদা নাসরীন, চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ।

Total Views : 16