DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
২২ জুন ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে ....

২২ জুন ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে ....

২২ জুন ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এবং দ্বিতীয় পর্বে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান 'বিদায় সংবর্ধনা কমিটি ২০২৬' এর আহবায়ক প্রফেসর সাদিক মো. সেলিম, ইংরেজি বিভাগ। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে জুনাইদ শাহরিয়ার জিভান ও তানিশা আনজুম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে নুসরাত জাহান ঐশি ও মাহাদি আল হাসান সিয়াম।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুশতাক ইবনে আয়ূব, সহযোগী অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক শিক্ষার্থী, ঢাকা কমার্স কলেজ। অতিথিদ্বয় শিক্ষার্থীদের ভালো ফলের পাশাপাশি উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর জন্য যথাযথ প্রস্ততি গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে এইচএসসির জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি নিয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী, ব্যবস্থাপনা বিভাগ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী উপদেষ্টা প্রফেসর ড. বিষ্ণু পদ বণিক, ব্যবসায় প্রশাসন বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অনুশীলনের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।

পরীক্ষার্থীদের ভালো ফল ও সুন্দর জীবনের জন্য দোয়া পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হযরত আলী।

জনাব তাসনুভা শারমিন, জনাব মো. নাজমুল হক, জনাব শাতিল আরবীয়া ও জনাব মো. হাশিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ২০২৬ এ সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্যার শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন নানা বিষয়ে সতর্কতা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।

Total Views : 30