DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
ইলিশ ভ্রমণ ২০২৫

ইলিশ ভ্রমণ ২০২৫

ঢাকা কমার্স কলেজের ব্যতিক্রমী আয়োজনসমূহের মধ্যে অন্যতম একটি হলো শিক্ষা সফর (ইলিশ ভ্রমণ)। শিক্ষার্থীদের নিকট যেটি নৌ-ভ্রমণ নামেও পরিচিত।  ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে আজ ১৫ নভেম্বর ২০২৫ তারিখে 'শিক্ষা সফর (ইলিশ ভ্রমণ) ২০২৫ অনুষ্ঠিত হয়।
বাংলার টাইটানিক খ্যাত দেশের সর্ববৃহৎ লঞ্চ এম. খান ৭ এ করে কলেজের দেড় হাজারের অধিক শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার যাত্রী নিয়ে দিনব্যাপী এই শিক্ষা সফর চলে।
শিক্ষার্থীদের কলেজের সামনে থেকে সদরঘাট পর্যন্ত আনা-নেওয়ায় বিআরটিসির ২০টি দ্বিতল বাসের ব্যবস্থা রাখা হয়। শিক্ষার্থীরা একইসাথে নৌযাত্রা ও বাসযাত্রার অংশ হয়ে পুরোটা সময় আনন্দ উপভোগে কাটায়। 
ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী স্যারের প্রবর্তিত এই নৌ-ভ্রমণে জাতীয় মাছ ইলিশের দেশ চাঁদপুরে গিয়ে নদী থেকে জীবন্ত ইলিশ মাছ আহরণ দেখা ও ইলিশ দিয়ে শিক্ষার্থীদের আপ্যায়নের রেওয়াজ থেকে এটি ইলিশ ভ্রমণ নামেও পরিচিতি লাভ করে।
নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নির্মল আনন্দমুখর একটি দিন উপহার দেওয়ার প্রয়াসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন বরাবরের ন্যায় এবারও সফলভাবে সমাপ্ত হয়েছে। শিক্ষার্থীরা নৌ যাত্রার রোমাঞ্চকর অভিজ্ঞতার সঙ্গী হওয়ার পাশাপাশি নানা ধরনের ভোজন, দিনভর সাংস্কৃতিক  অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এ আনন্দ খুঁজে নেয়। বন্ধুত্বের বাঁধনে শিক্ষার্থীরা আড্ডা, গান, গল্প আর নিজেদের নানা আয়োজনে শিক্ষা সফরটি উপভোগ করে। 
সকালে শিক্ষা সফর (ইলিশ ভ্রমণ) ২০২৫ উদবোধন করেন গভর্নিং বডির সম্মানিত সদস্য প্রফেসর  ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস। এই সফরে সহযাত্রী ছিলেন গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. বাহার উল‍্যা ভূঁইয়া, প্রফেসর মো. আবু তালেব, প্রফেসর মো. আবুল হোসেন ও জনাব বি. এম. ফারুক। সম্মানিত দাতা সদস্যদের মধ্যে ছিলেন প্রফেসর মো. জাহিদ হোসেন সিকদার ও প্রফেসর মোহাম্মদ ইলিয়াস। 
সার্বিক দিক নির্দেশনায় সার্বক্ষণিক তৎপর ছিলেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভ্রমণ কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুস সালাম, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ।
শিক্ষা সফর (ইলিশ ভ্রমণ) ২০২৫ ফেরত শিক্ষার্থীদের অভিব্যক্তিতে ছিল স্মরণীয় একটি দিন কাটানোর আত্মতৃপ্তি।

Total Views : 950