DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর জেলা পর্যায় এর প্রতিযোগিতার ঢাকা জেলার প্রতিযোগিতার উদবোধন করা হয় আজ ১৮ জানুয়ারি ...

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর জেলা পর্যায় এর প্রতিযোগিতার ঢাকা জেলার প্রতিযোগিতার উদবোধন করা হয় আজ ১৮ জানুয়ারি ...

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর জেলা পর্যায় এর প্রতিযোগিতার ঢাকা জেলার প্রতিযোগিতার উদবোধন করা হয় আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে। প্রতিযোগিতায় ঢাকা জেলার ভেন্যু হিসেবে এবার ঢাকা কমার্স কলেজকে নির্বাচন করা হয়েছে। আজ কলেজ কোয়ার্টার মাঠে এর উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা মাহফুজ আল-হোসেন, রেজিস্টার, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জনাব মোহাম্মদ শফিউল করিম, পরিচালক, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভাগ, জাতীয় বিশ্ববিদালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, কলেজের ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর এ. এইচ. এম. সাইদুল হাসান এবং সিনিয়র শরীরচর্চা শিক্ষক জনাব ফয়েজ আহমদ।

এবারের প্রতিযোগিতায় ঢাকা জেলার ৩২ টি কলেজ অংশগ্রহণ করছে। প্রতিযোগীরা কাবাডি,, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, দাবা, ক্যারাম, সাঁতার ও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

Total Views : 747